[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌনে দুই মণ সোনা উদ্ধার করেছে। গতকাল শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব সোনার ওজন প্রায় ৬৪ কেজি। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। তিনি আরো জানান, এসব সোনা কে বা কারা এনেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।


























