[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২০। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ২১টি ইভেন্টে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে। এ ছাড়াও শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৩টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, খেলাধুলা শিক্ষার্থীদেরকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত হয়। তবে খেলায় অংশগ্রহণ করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।


























