শহরতলীতে মাদক ব্যবসায়ী আটকের পর কারাদণ্ড

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৯,৪:৫২ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে নূর আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধুলিয়াখাল বাইপাস রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর আলম হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের কালাই মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান বলেন, নূর আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই সময় তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম-এর আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড  দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে