[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মনির হোসেনঃ ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। ক্রেতা ও বিক্রেতার আনাগোনায় মুখরিত হাটের পরিবেশ। রাজধানী ঢাকার অন্যতম একটি কোরবানির পশুর হাট হচ্ছে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া পশুর হাট। হাটে কোরবানির পশুতে পরিপূর্ণ হলেও ক্রেতা উপস্থিতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না। অলস সময় পার করছেন পশু বিক্রেতারা।
সিরাজগঞ্জ থেকে আসা সামাদ আলী মানব সংবাদ পত্রিকার প্রতিনিধিকে জানান, গত সোমবার সিরাজগঞ্জ থেকে ১৪ টি দেশি বড় আকারের গরু নিয়ে তিনি ঢাকায় এসেছেন। কিন্তু আজ বুধবার পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারেনি। তিনি বলেন, ক্রেতারা এখন এসে শুধু দাম জেনে যাচ্ছে। কেউ কেনার উদ্দেশ্যে আসছে না। হয়তো বৃহস্পতিবার থেকে পশু বিক্রি হতে পারে।
একজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, গরুর বেপারিরা দাম একটু বেশি বলছেন। বৃহস্পতি- শুক্রবার আরো গরু আসলে দাম কিছুটা কমবে বলে তিনি জানান। তিনি আরো বলেন ঈদের এখনো কিছুদিন বাকি রয়েছে। শেষ সময়ের দিকে গরু কিনার ইচ্ছা আছে তার।





























