শত্রুতার জেরে দেড় শতাধিক সুপারি চারা কর্তন!

সোমবার, মার্চ ২, ২০২০,৬:৩৮ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে কৃষক আমির হোসেনের সুপারি বাগানের দেড় শতাধিক চারগাছ কর্তন ও উপরে ফেলেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক আমির হোসেন কিছু দিন আগে তাঁর ১৮ শতাংশ জমিতে দেড় শতাধিক সুপারির চারা রোপন করেন। আমির হোসেনের দাবি, কেউ শত্রুতা করে রাতের আঁধারে সুপারি বাগানে রোপিত চারাগুলো কর্তন করার পাশাপাশি সেগুলো উপরে পার্শ্ববর্তী বাঁশ বাগান ও রাস্তার ধারে ফেলে রাখে, যা তিনি আজ রোববার সকালে দেখতে পান।

এ বিষয়ে কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে