লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব

বুধবার, জানুয়ারি ২২, ২০২০,৭:৩১ পূর্বাহ্ণ
0
154
Hassan Diab talks to the media after being named Lebanon's new prime minister, at the presidential palace in Baabda, Lebanon December 19, 2019. REUTERS/Mohamed Azakir

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অবশেষে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন নতুন সরকার পেয়েছে। দেশটির সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি দেশটির রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান হিজবুল্লাহ সমর্থিক ব্যক্তি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, প্রায় এক মাস ধরে মতবিরোধের পর দেশটির মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত বিবৃতিতে হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। হাসান দিয়াবের নেতৃত্বে নতুন সরকারের অধীনে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে গাজী ওয়াজনীকে অর্থমন্ত্রী করা হয়েছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি হাসান একটি টুইট করেন দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণার একদিন আগে। সোমবার টুইটে তিনি লেখেন, লেবাননে জরুরি ভিত্তিতে একটি নতুন সরকারের দরকার যা দেশকে ধ্বংসের হাত থেকে থেকে বের করে আনতে পারে। একদিন পর দিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলে আখ্যা দেন তিনি। সরকার গঠনের পর লেবাননের পরিস্থিতি শান্ত করে আনাই হাসান দিয়াবের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে