[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ন্যায্যতা, সমতা ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে এবং সন্ত্রাস দুর্নীতিবাজ, চাঁদাবাজ লুটেরাদের গ্রেফতার, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের আহবান জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস সফল করার লক্ষ্যে ০৪ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় আইলপাড়াস্থ আব্দুল আলীর ফকির স্মৃতি সংসদ কার্য্যালয়ে হাজীগঞ্জ শাখা কমিটির সম্পাদক কমরেড বাহার উদ্দিনের সভাপতিত্বে হাজীগঞ্জ শাখা কমিটির ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা। সভার শুরুতে শোক প্রস্তাবে বিসিষ্ট সমাজ সেবক সমাজদরদী আব্দুল আলী ফকির, পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড শফিউদ্দিন আহমেদ এর সহধর্মীনি মরহুমা রহিমা বেগম সহ প্রয়াত অন্যানদের স্বরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তিতে পার্টির ১০ম কংগ্রেসের প্রস্তাবিত খসড়া দলিলের উপর ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা অংশ গ্রহণ করেন কমরেড গোলাম মোস্তফা সাচ্, কমরেড মাইনউদ্দিন বারী, কমরেড অহিদুজ্জমান, কমরেড আল-আমিন, কমরেড বাহারউদ্দিন সহ অন্যানরা। কাউন্সিল অধিবেশনে কমরেড মাইনউদ্দিন বারীকে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যানরা হলেন ১) বাহার উদ্দিন, ২) গোলাম মোস্তফা সাচ্, ৩) অহিদুজ্জামান, ৪) আল-আমিন, ৫) সুরুজআলী মাতব্বর, ৬) নাছির হোসেন। এ সময় জেলা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান। নতুন কমিটির উদ্দেশ্যে কমরেড হিমাংসু সাহা লুটেরাদের স্বার্থে নয়-গণ মানুষের রাষ্ট্র চাই উল্লেখ করে বলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থেকে সকলকে শ্রেণি সংগ্রাম গড়ে তোলার এবং অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যা সংগ্রামে অংশগ্রহন করার আহবান জানান। কাউন্সিল অধিবেশনে কমরেড হাফিজুর রহমান বলেন অত্র এলাকাতে গার্মেন্টস সহ যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এ সকল প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ কর্তৃক শ্রমিকের উপর যে ধরনের অমানবিক নির্যাতন সহ যথা সময়ে মজুরি পরিশোধ করিতে গড়িমসি করে, উপযুক্ত কারণ ব্যতিত বিনা নোটিশে চাকুরী থেকে অব্যহতি দেওয়া সহ শ্রমআইন তোয়াক্কা না করার বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের সংঘটিত করে প্রয়োজনীয় লড়াই সংগ্রাম করার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে এই শাখা কমিটিকে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান। আরো বলেন, বর্তমান বাস্তবতায় দালালির বিপরীতে সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সকল শাখার কমরেডদের এগিয়ে আসতে হবে, এর বিকল্প নেই। কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন শাখা কমিটির প্রাথমিক সদস্যবৃন্দ প্রমূখ।































