[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
লঞ্চ দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রয়েছে একই পরিবারের তিন ভাইবোন। বোন শামসুন্নাহারকে বাঁচাতে কেটে ফেলতে হয়েছে একটি পা। খালার মরদেহ দাফন করে শরীয়তপুর থেকে ঢাকায় ফেরার পথে আহত তিন ভাইবোন ফারুক, শামসুন্নাহার ও রাজীবের মধ্যে শামসুন্নাহারের অবস্থা গুরুতর। শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ভাই ফারুক এর দুটি পা ভেঙে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে রাজীবকে। এ দুর্ঘটনায় আহত অপর দুইবোন রোজিনা ও সোনিয়ার মধ্যে দুর্ঘটনা স্থলেই রোজিনা হারিয়েছে দুটি পা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এছাড়া লঞ্চের আরেক যাত্রী ষাটোর্ধ্ব ফজলুল হক ভাঙা পা নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।





























