[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মাইক্রোবাসের চাপায় সাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে রাজশাহীর গোদাগাড়ীতে। আরও একজন আহত হয়েছে। রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তারা তিনজনই।
এ দুর্ঘটনা ঘটে আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাধুরমোড় এলাকায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।
নিহতরা হচ্ছে- উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আবদুল আলিম সোহাগ (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন (১১)। এতে আহত হয়েছে জাহিদ হাসান (১১) নামে আরেক ছাত্র। হাসপাতালে নেয়া হয়েছে আহত ছাত্রকে। সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে বেপরোয়া গতির মাইক্রোবাসটি। গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।





























