রাজবাড়ীতে ‍ভাঙ্গাচুড়া অবস্থায় ঝুঁকিপূর্ণ রেললাইন

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯,৬:৩৯ পূর্বাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজবাড়ীতে রেলওয়ের ৫ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা জানান, গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তদারকির অভাবে রেললাইনের স্লিপার সবুজ ঘাসে ঢেকে গেছে।

পাথরের পরিবর্তে দেয়া হয়েছে ইটের খোয়া। পাশাপাশি কাঠের স্লিপার পচে নাটবল্টু নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। রাজবাড়ী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. বকর সিদ্দিকী বলেন, গতি কমিয়ে চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে ত্রুটিপূর্ণ রেললাইন মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে