[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বিশ্বব্যাপী রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে। জানা গেছে, আগামী ২২ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।
বুধবার সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি বলেন, মধ্য নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণী প্রস্তুত হয়ে যাবে। তিনি আরও বলেন, ইন্টারনেটে দেয়া যেকোনো বিজ্ঞাপন অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি এটি রাজনীতিতে উল্লেখযোগ্য ঝুঁকিও নিয়ে আসে। তাই সব ধরনের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভ্রান্তি কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যদিও সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখনো এ ধরনের বিজ্ঞাপন জারি রেখেছে। ২০২০ সালে মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে টুইটারের এ সিদ্ধান্ত নির্বাচনী প্রচারণায়ও প্রভাব পড়তে পারে।































