রাজধানীতে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক

সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২০,৭:৩৯ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাজধানীর খিলগাঁও থানাধীন সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে।গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয় গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি বলেন, সবুজবাগ থেকে আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলে তিনি জানান। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে