[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) রাজধানীতে অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’ বা ‘আল্লাহর সরকার’ নামের জঙ্গি সংগঠনের ভারপ্রাপ্ত আমিরসহ চার সদস্যকে আটক করেছে।
তাদের আটক করা হয় রবিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে।গণমাধ্যমকে জঙ্গিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দলের আমিরসহ চারজন আটক করা হয়েছে। র্যাব জানিয়েছে আজ কারওয়ান বাজারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।





























