রংপুরে বাস চাপায় প্রাণ গেল আরো এক কলেজ ছাত্রীর

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,৯:৪৯ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রংপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ইতি আক্তার নামে এক কলেজছাত্রী। সরকারি রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে ইতি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে দমদমা ব্রিজের কাছে যাত্রীসহ বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যান। নগরীর তাজহাট থানা পুলিশ খবর পেয়ে বাসটি জব্দ করে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে