রংপুরে গৃহবধূর হাত-পা বেঁধে গণধর্ষণ!

সোমবার, নভেম্বর ১৮, ২০১৯,৬:২৯ পূর্বাহ্ণ
0
452

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রংপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৩ বখাটে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। স্বজনরা জানান, কয়েকদিন আগে ওই গৃহবধূ দিনাজপুর থেকে মিঠাপুকুরের বাড়িতে বেড়াতে যান। প্রতিবেশী একরামুল, শাকিল ও নূরজামাল রোববার (১৭ নভেম্বর) রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

গৃহবধূর পরিবারের অভিযোগ, ডেকে নেয়ার পর হাত-পা বেঁধে তাকে গণধর্ষণ শেষে পালিয়ে যায় বখাটেরা। তাৎক্ষণিকভাবে নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব হোসেন জানিয়েছেন এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে