[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম (৩২) এবং তার শ্যালক জাহিদুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে সোমবার রাত সাড়ে ৩টার দিকে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতরাত (সোমবার) তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই আমিনুল ও তার শ্যালক জাহিদুল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানায় হস্তান্তর করে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ত্রিশাল থানায় রাখা হয়েছে।
এএসআই আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় কর্মরত ছিলেন। গত ২৪ নভেম্বর রাতে ফুলবাড়িয়ার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার ভাড়া বাসা থেকে ইস্যু করা অস্ত্র চুরি হয়। এরপর ২৬ নভেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে তাকে ক্লোজড করা হয়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ বলেন, এএসআই আমিনুল ইসলাম ফুলবাড়িয়া থানায় কর্মরত ছিলেন। ওই সময় সরকারি পিস্তল চুরি হওয়ার ঘটনায় তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজড ছিলেন।





























