[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রিমিয়ার লীগের বসুন্ধরা কিংস আগামী মৌসুমে বড় চমক দেখাতে যাচ্ছে । এর আগে দলটি কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্দ্রেসকে এনে চমকে দিয়ছিল। এবার আরও চমক বাড়াতে দলটি এ উদ্যোগ নিয়েছে ।
আগামী মৌসুমে শুভেচ্ছা দূত হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও অন্যজন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকে আনার জন্য কাজ শুরু করেছে প্রিমিয়ার লীগের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ।
এ নিয়ে গণমাধ্যমকে দলটির প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, আমরা এজেন্টের মাধ্যমে এরইমধ্যে যোগাযোগ করেছি দু’জনের সঙ্গে । কিন্তু সমস্যা হচ্ছে টাইমিং। আমরা জানি না কবে আমাদের খেলা। যাকে আনবো তার টাইমিং মিললেই তো উদ্যোগ সফল হবে।
তবে বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিক পর্যায়ে। দুইজনের যাকে পাওয়া যাবে, চেষ্টা করবো তাকে আনার। তাদের আনা হলে কী দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে ইমরুল হাসান বলেন, নতুন মৌসুমের প্রথম ম্যাচে তাদের স্টেডিয়ামে হাজির করা। পরিকল্পনা আ ছেহোম ভেন্যুতেও নেয়ার। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গাতেও তারা অংশ নেবেন আমাদের প্রচারণায় ।































