মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯,৭:০৩ পূর্বাহ্ণ
0
141

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় বাসার ছাদ থেকে পড়ে গিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ছাদে গিয়ে মোবাইলে কথা বলার সময়।

আশরাফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল বড়ভাই মিজানুরের সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদার ওয়াপদা গলিতে থাকতেন। রামপুরার একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন তিনি। শরীয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে আশরাফুল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে