[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যশোরের অভয়নগরে হিরক ব্রিক্সের মালিক আমির হামজাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ন লাইসেন্স ব্যবহার করে ইট প্রস্তুতের অপরাধে তাঁকে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রামে হিরক ব্রিক্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।
আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ন লাইসেন্স ব্যবহার করে ইট প্রস্ততের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্যার ছেলে ভাটার মালিক আমির হামজাকে ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।





























