মুশফিকের মতো পরিশ্রমী খেলোয়াড় আমি কখনোই দেখিনি: কোচ জেমস ফস্টার

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯,৭:৩৩ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খুলনা টাইগার্সের ইংলিশ কোচ জেমস ফস্টার বলেছেন, মুশফিকুর রহিমের মতো কঠোর পরিশ্রমী খেলোয়াড় আমি আর কখনোই দেখিনি। দেশের ক্রিকেটে রান মেশিন হিসেবেই পরিচিত মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ধারাবাহিক রান করা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। এ ম্যাচে মুশফিকুর রহিম দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তিনি ৫১ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৬ রান করেন।

ম্যাচ শেষে মুশফিকের প্রশংসা করে খুলনার কোচ আরও বলেন, সে মাঠের চার পাশে মারতে পারে। এ ধরণের ক্রিকেটারকে বল করা খুব কঠিন। কিছু ক্রিকেটার আছে যারা মিডউইকেটে খুব শক্তিশালী কিংবা মিডঅফে। কিন্তু মুশফিক উইকেটের সামনে, পেছনে সব দিকে মারতে পারে। এসব ভাগ্যের কারণে আসে না। এটা এসেছে অনেক অনুশীলন ও পরিশ্রমের কারণে। এবারই তার সঙ্গে প্রথম কাজ করছি। তার মতো কঠোর পরিশ্রমী খেলোয়াড় আমি আর কখনোই দেখিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে