মানবসম্পদ ব্যবস্থাপনা সফ্টওয়্যার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০,৯:০৯ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

            মুজিববর্ষ উদ্যাপনের প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ‘হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট সফটওয়্যার’ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

            বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতার একটি স্বপ্ন ছিল সরকারি কর্মচারীদের পেশাগত পুল তৈরি করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার চাকরির তথ্য ডিজিটাল করার মাধ্যমে এক ধাপ এগিয়ে যাবে।

            পররাষ্ট্র মন্ত্রী আরো ঘোষণা করেন, মন্ত্রণালয়ের এবং মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিলে তাদের একদিনের বেতন চাঁদা হিসেবে দেবেন, যা দিয়ে গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করা হবে। এছাড়া সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের পরিবর্তে পরিবেশবান্ধব ফুডগ্রেড পানির বোতল ব্যবহার করবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে