মাঝ আকাশে জাপানের প্রধানমন্ত্রীর বিমানে আগুন, রক্ষা পেলেন অল্পের জন্য

সোমবার, নভেম্বর ৪, ২০১৯,৯:০০ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে উড়ছিল জাপানের সরকারি বিমান বোয়িং ৭৭৭-৩০০ইআর। মাঝ আকাশে ওড়ার সময় হঠাৎ করেই তাতে আগুন ধরে যায়। তবে ক্রুদের তৎপরতায় দ্রুত সেই আগুন নিভিয়ে নিরাপদে গন্তব্যে নিয়ে যাওয়া হয় ফ্লাইটটি।

আসিয়ান সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রবিবার সরকারি বিমানে চড়ে টোকিও থেকে ব্যাংকক যাচ্ছিলেন। উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা ছিলেন তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে। বিমানে আগুন লাগার পরেও সঠিক সময়ে নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তারা।

আগুনের সূত্রপাত হয় বিমানটির কিচেনের একটি ওভেন থেকে। কোনো কারণে ওভেনটিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। যন্ত্রটি থেকে ধোঁয়া বেরতে দেখে ছুটে যান কর্মীরা। আগুন নেভাতে মজুত অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ফোম স্প্রে করে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। ১০ মিনিটের মধ্যে আগুন নেভানোর কাজ সম্পন্ন করা হয়।

এই ঘটনায় প্রধানমন্ত্রীর সফরে কোনও প্রভাব পড়েনি বলেই জানিয়েছে জাপানের গণমাধ্যমগুলো। আগুন লাগলেও বড় কোনো ক্ষতি হয়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে