[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদন অব্যাহত রাখতে সরকার সকল প্রকার সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করে এসব পণ্যের উৎপাদন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
করোনা সংকটে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আশ্বাস প্রদান করেন। ভিডিও বার্তাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য উন্মুক্ত করা হয়।
ভিডিও বার্তায় মন্ত্রী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। একই ভিডিও বার্তায় মন্ত্রী জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস রাখতে হবে
করোনা সংকটে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাছ, মাংস, দুধ ও ডিম খাওয়ার প্রয়োজনীয়তা এবং এ সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভিডিও বার্তা প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে।




























