মাগুরায় ডেঙ্গুতে আরো এক যুবকের মৃত্যু

বুধবার, অক্টোবর ২, ২০১৯,৬:২১ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাগুরায় নাজমুল মোল্লা (২৬) নামে এক যুবকের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাজমুলের স্ত্রী রুকাইয়া বেগম জানান, গত শুক্রবার থেকে নাজমুলের জ্বর ছিল। শনিবার তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় তাকে । তবে ক্রমেই তার অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার সকালে নাজমুলকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

নাজমুলের পরিবার জানায়, উন্নত চিকিৎসার জন্য নাজমুলকে প্রথমে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় নেয়ার পথে তার অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জে একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত আটটার দিকে সেখানে তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক চিকিৎসক বিকাশ কুমার সিকদার জানান, তাদের হাসপাতালে ভর্তির পর নাজমুলের অবস্থা ভালোই ছিল। তবে সোমবার থেকে তার প্রেশার কমে যেতে থাকে আকস্মিকভাবে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে