[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জামালপুরের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে এক অটোরিক্সা চালকের । এই ঘটনা ঘটে শনিবার দুপুরে শহরের পাথালিয়া এলাকায় । নিহত অটোরিক্সা চালক কাওসার (১৮) জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতালা এলাকার রমজান আলীল ছেলে।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফেরদৌস হাসান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোলস করতে যায় কাওসার। কাওসার সাঁতার না জানায় সে ভেসে যায় ব্রহ্মপুত্রের প্রবল স্রোতে। পরে স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।





























