বৈশ্বিক জ্বালানি খাতের টেকসই উন্নয়ন দ্রুত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পরিহার্য : জ্বালানি প্রতিমন্ত্রী

বুধবার, জুলাই ১, ২০২০,১:০৭ অপরাহ্ণ
0
68

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক জ্বালানি খাতের টেকসই উন্নয়ন দ্রুত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পরিহার্য। জ্বালানি বাজারের অবকাঠামোগত উন্নয়ন, বিকল্প প্রযুক্তির সহজলভ্যতা, আধুনিক প্রযুক্তির অবাধ হস্তান্তর আগামী দিনের জ্বালানি সংকট নিরসনে কার্যকর অবদান রাখবে। আঞ্চলিক বা উপ-আঞ্চলিক সহযোগিতা জ্বালানি বাণিজ্যের অসামঞ্জস্যতা দূর করে বাণিজ্যের পরিবেশ উন্নত করবে। তাই সহযোগিতা আরো বৃদ্ধি করা প্রয়োজন।

          প্রতিমন্ত্রী গতকাল তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত “ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এফজেডই, সংযুক্ত আরব আমিরাত এবং বেক্সিমকো এলপিজি-বাংলাদেশ এর হোল্ডিং কোম্পানি, আর আর হোল্ডিং লিমিটেড, রাস আল খাইমাহ, সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে যৌথ বিনিয়োগ চুক্তি (Joint Venture Agreement)” স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যকালে এ সব কথা বলেন। তিনি বলেন, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের আওতায় জ্বালানি খাতের সহযোগিতায় এই চুক্তি অন্যতম পথিকৃৎ। জ্বালানির চাহিদা ও সংস্থানের মধ্যে সমন্বয় করে জ্বালানি বাজার উন্নয়নে আজকের এই চুক্তিটি অবদান রাখতে পারবে। এ সময় তিনি বলেন, বাংলাদেশেও এলপিজির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০৪১ সাল নাগাদ এলপিজির প্রক্ষেপিত চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন।

          যৌথ বিনিয়োগ চুক্তি (Joint Venture Agreement)টি বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলের রাষ্ট্রসমূহে পাইপলাইন নির্মাণের মাধ্যমে এলপিজি রপ্তানি, লুব্রিক্যান্টস, পেট্রোকেমিক্যাল ও এলএনজি ব্যবসার বৈচিত্র্যময়তা ও বহুমুখিতা সৃজন এবং প্রযুক্তি হস্তান্তর ও বাংলাদেশে গবেষণা এবং উন্নয়ন সুবিধা স্থাপনের মাধ্যমে টেকসই জ্বালানি ব্যবস্থার উন্নয়নে অবদান রেখে হাইড্রোকার্বন খাতের বাইরেও
ব্যবসা-বাণিজ্যের আওতা অন্বেষণ করবে।

          চুক্তিটিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জিব সিং (Sanjiv Singh) ও আর আর হোল্ডিং লিমিটেডের নির্বাহী পরিচালক তারিক আলম ভার্চুয়ালি স্বাক্ষর করেন।

          ভার্চুয়াল এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং স্টিল বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan),  প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিসুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস (Riva Ganguly Das) উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে