[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে বৈরি আবহাওয়ার মধ্যেই। এবার পরীক্ষা দিচ্ছেন প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস ও শহরের ৩৩টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকালের পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় মোট ২৭ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে শনিবারই দুপুর আড়াইটায় ৪৬টি কেন্দ্রে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার তিনটি ইউনিটের ২৮টি বিভাগের অধীনে এক হাজার ৭০৩টি আসনের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু।




























