[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে মন্তব্য করে তার বোন সেলিমা ইসলাম বলেছেন, সুস্থতার জন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে দাবি করেন তিনি।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে এ মন্তব্য করেন তিনি। বিকেল সোয়া ৩টার দিকে সেলিমা রহমানসহ পরিবারের ৬ সদস্য দেখা করতে যান হাসপাতালে। বেগম জিয়ার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়ে বিকেল পৌনে ৫টার দিকে বেরিয়ে আসেন স্বজনরা। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন ভালোমতো চলাফেরা করতে পারেন না বলে জানান স্বজনরা।






























