[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইমনের (১১) মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছে। গতকার শুক্রবার দুপুর ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ইমন নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ৮টায় উদ্ধার করা হয় তার মরদেহ ।জানা গেছে, ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় বসবাস করে স্থানীয় ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি জানান, ইমন নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা খোঁজাখুজি করে না পেয়ে খবর দেয় তার বাড়িতে । পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টায়।





























