[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি আজ শনিবার এক শোক বার্তায় বলেন, মরহুম আবদুল মান্নান মৃত্যুর আগ পযর্ন্ত বঙ্গবন্ধুর রাজনীতিতে অবিচল ছিলেন। লোভ-লালসায় তাকে কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। তার মৃত্যুতে আওয়ামী পরিবারে অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


























