[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে ক্রিকেটার বিরাট-রোহিতের পর আবেগঘন স্ট্যাটাস দিলেন সাকিব আল হাসানও।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সেরা ক্রিকেটার। সেখানে ‘লিজেন্ড’ লেখাসহ ব্রায়ান্টের একটি ছবি পোস্টের পাশাপাশি বাংলায় ও ইংরেজিতে কিছু কথা লিখেছেন তিনি।

প্রসঙ্গত, গত রবিবার সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার কালাবাসাস শহরের অদূরে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ১৩ বছরের মেয়ে জিয়ানা মারিয়া ব্রায়ান্টসহ নিহত হন কোবে।































