বাগেরহাটে ইজিবাইকচাপায় ১ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯,৭:১১ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলায় ইজিবাইকচাপায় মৃত্যু হয়েছে শিশু আবির মোল্লার (৪) । এই ঘটনা ঘটে কুড়ালতলা গ্রামে । চরকুড়ালতলা গ্রামের অহিদুল মোল্লা ছেলে আবির। ঘটনার সত্যতা স্বীকার করে চিতলমারী থানার পরিদর্শক মীর শরিফুল হক জানান, ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর  আবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এলাকাবাসী জানান, আবির তার মায়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির সামনের মরা-মধুমতি নদীতে পাতা ভেসাল হতে মাছ আনতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় চিতলমারী-শৈলদাহ সড়কে দ্রুতগতির ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় আবিরকে। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় চালক । মারাত্মক আহতবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে