[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ আদালত ধর্ষণের দায়ে আজীবন সাজাপ্রাপ্ত হানিফ কবিরকে (৪০) রায় শুনিয়ে কারাগারে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে কাজের মেয়ে বাক প্রতিবন্ধীকে (১৬) ধর্ষণ করার দায়ে এই সাজা প্রদান করা হয়েছিল।
বুধবার এই আদালতের বিচারক শেখ মোঃ তোফায়েল হাসান আদেশ প্রদান করেন। ২০০৯ সালে ৫আগষ্ট থেকে মোঃ হানিফ কবিরের বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকা বাক প্রতিবন্ধীকে একাধিকবার ধর্ষণ করার ফলে সে গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেয়। কিন্তু হানিফ কবির বাক প্রতিবন্ধিকে সামাজিক স্বীকৃতি দেয়নি।
এই ঘটনায় বাক প্রতিবন্ধির মা, ফুলছন বেগম বাদি হয়ে ২০১০ সালে এই ট্রাইবুনালে মামলা দয়ের করে। ২০১৮ সালে ৭জুন এই আদালতের বর্তমান বিচারক শেখ মোঃ তোফায়েল হাসান ঝালকাঠি সদর উপজেলার চৌপালা গ্রামের ফয়জুর আলির পুত্র দর্ষন মোঃ হানিফ কবিরকে আজীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকলীন দন্ডপ্রাপ্ত এই আসামি পলাতক ছিল।
সম্প্রতি হানিফ কবির ঢাকার তেজগাও থানায় অন্য একটি মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়। তাকে প্রোডাকশন দিয়ে ঝালকাঠির এই আদালতে আনা হয় এবং আদালত তাকে সাজা পরোয়ানা সহ জেলা কারাগারে প্রেরন করেছে।





























