[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর বাংলামোটরে বাসচাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বাংলামোটর মোড়ে।
পুলিশের রমনা ডিভিশনের ডিসি মো. সাজ্জাদুর রহমান জানান, সকালে বাংলামোটর মোড়ে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ বাসটি জব্দ করে এর চালককে আটক করেছে।


























