বাঁশতৈল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার,অভিযানে পলাতক ডাক্তার

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯,৫:২৮ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া ডাক্তারকে আটক করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। তবে অভিযুক্ত ওই ভুয়া ডাক্তার টের পেয়ে পালিয়ে গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশতৈল বাজারের ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাঈনুল হকের নেতৃত্বে।

গত রবিবার একটি পত্রিকায় “ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের নজরে আসলে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ভুয়া ডাক্তারকে আটক করতে। কিন্তু ভুয়া ডাক্তার টের পেয়ে ক্লিনিকে তালা ঝুলিয়ে পালিয়ে যান। ওই ভুয়া ডাক্তারকে মুঠোফোনে কল দিয়ে পালিয়ে যেতে সহায়তা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাঁশতৈল বাজারের এক ব্যবসায়ীকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভুয়া ডাক্তারের বিষয়টি নজরে আসে। তবে অভিযান চালিয়ে তাকে আটক করা যায়নি। তিনি উল্লেখ করেন তাকে পালিয়ে যেতে সহায়তা করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে