বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন: বীর বাহাদুর উশৈসিং

মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯,১:১৪ অপরাহ্ণ
0
75

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করার জন্য অগ্রাধিকারমূলক আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে নির্মমভাবে হত্যার মাধ্যমে সেই স্বপ্নকে বানচালের চেষ্টা করা হয়। পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের আত্মমর্যাদা দানকারী শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা এক ও অভিন্ন।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার ও সুদত্ত চাকমা এবং যুগ্ম সচিব মোঃ আবদুস সাত্তার প্রমুখ।

 মন্ত্রী আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শেখ মুজিবুর রহমান শোষিত ও নিপীড়িত  মানুষের পাশে ছিলেন বলেই তিনি আজ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিণত হতে পেরেছে। এ সময় তিনি বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ ধারণ করে সরকারি সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

তথ্যসূত্র: পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে