বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে বাংলাদেশ নিম ফাউন্ডেশন

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০,৫:১৪ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নিম ফাউন্ডেশন সারা দেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। এসব গাছ রোপণ করা হবে আঞ্চলিক সড়ক, মহাসড়ক, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায়। 

গতকাল সোমবার বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। এ সময় নিম অর্গানিকের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে নিম ফাউন্ডেশনের এই উদ্যোগের ব্যাপারে ড. হাকিম বলেন, ‘১৯৮৬ সাল থেকে এই সংগঠনের কার্যক্রম চলছে। শুধু নিমগাছ নয়, পঞ্চ ঔষধি গাছ আন্দোলনও এ ফাউন্ডেশন চালিয়ে আসছে।’ 

ড. হাকিম বলেন, এই বৃক্ষগুলো যত দিন জীবিত থাকবে তত দিন বঙ্গবন্ধুর স্মৃতি বহন করবে। পাশাপাশি এই গাছগুলো থেকে দরিদ্র মানুষের একটি আয়ের সুযোগ সৃষ্টি, জৈব প্রসাধনী, খাদ্য ও নিরাপদ কৃষিপণ্য পাবে বাংলাদেশ। বিদেশে রপ্তানি করেও আয় হবে। মুজিববর্ষে এই ১০ লাখ ঔষধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে