[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আজ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর পলাতক খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের পরে খুুনি মোস্তাক ইনডেমনিটি আইনে এই হত্যার বিচারকার্য বন্ধ রেখেছিল যা পরবর্তীতে জিয়াউর রহমান সংবিধানে রূপ দেয়। এই ধরণের বিচার না হওয়াই দেশে যে বিচারহীনতার সংস্কৃতিক গড়ে উঠেছিল তাই খুনিদেরকে সাহস যুগিয়েছে। এটা আনন্দের যে, শেষ পর্যন্ত এই খুনিদের বিচার হয়েছে এবং তাদের ফাঁসি কার্যকর হয়েছে।
মেনন বলেন, যারা এখনও পলাতক তাদের দেশে এনে ফাঁসি দিতে হবে।


























