বগুড়ায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯,৯:৪৭ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে ডুবে সম্রাট (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বাবার সাথে মাছ ধরতে গিয়ে। এ ঘটনা ঘটে শনিবার সকাল ১০টার দিকে বাঙ্গালী নদীর পেঁচিবাড়ি এলাকায়। নিহত স্কুলছাত্র সম্রাট উপজেলার পেচিবাড়ি গ্রামের লাল চানের ছেলে এবং পেঁচিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পেচিবাড়ি গ্রামের সিএনজিচালক লাল চান মিয়া তার ছেলে স্কুলছাত্র সম্রাটকে নিয়ে বাঙ্গালী নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে সম্রাট বাবার অগোচরে নদীর পানিতে ডুবে যায়। প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে স্থানীয়রা বাঙ্গালী নদীর পেঁচিবাড়ি এলাকা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে। ধুনট উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ আতাউর রহমান স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয় লোকজন বাঙ্গালী নদী থেকে লাশটি উদ্ধার করেছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে