বগুড়ার নন্দীগ্রামে সাত দিন ধরে গৃহবধূর নিখোঁজ

শনিবার, জুলাই ২৭, ২০১৯,৫:৫১ পূর্বাহ্ণ
0
58

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বগুড়ার নন্দীগ্রামে সাত দিন নিখোঁজ রয়েছেন মেরিনা বিবি (৩০) নামের এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আবুল কালাম  একটি সাধারণ ডায়েরি করেছেন থানায়।

জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের আবুল কালামের সঙ্গে একই গ্রামের মেরিনা বিবির ২৭ পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুখে-শান্তিতে কাটছিল দুইজনের দাম্পত্য জীবন । এক ছেলে সন্তান রয়েছে তাদের দাম্পত্য জীবনে ।

এমতাবস্থায় গত শনিবার দুপুরে স্বামী আবুল কালাম জমিতে যায়। পরে এসে দেখে বাড়িতে নেই স্ত্রী মেরিনা বিবি । এরপর থেকে  নিখোঁজ রয়েছেন তিনি। নিখোঁজের সাত দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ না পেয়ে  একটি সাধারণ ডায়েরি করা হয় নন্দীগ্রাম থানায়।  অভিভাবকরা উৎকণ্ঠায় ভুগছেন মেরিনা বিবি নিখোঁজ থাকায়।আবুল কালাম জানান, তার স্ত্রীর দীর্ঘদিন ধরে মাথায় সমস্যা রয়েছে। হঠাৎ তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় দু:শ্চিতায় আছেন পরিবারের লোকজন ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, মেরিনা বিবি নিখোঁজের ঘটনায়  জিডি হয়েছে থানায়। পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে তার সন্ধানে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে