বকশীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সোমবার, জুলাই ২২, ২০১৯,৮:০৩ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় পুলিশের সঙ্গে  শিপন (৩২) নামে এক সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় আহত হন চার পুলিশ সদস্যও ।এ ঘটনা ঘটে আজ সোমবার ভোরে উপজেলার ভারতীয় সীমান্ত ডুমুর তলা নামক স্থানে । ঘটনাস্থল থেকে একটি এটাচি মোটরসাইকেল, পাইপগান ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করেছে । 

নিহত শিপন শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকায় জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে শেরপুর, শ্রীবরদী, ও বকশীগঞ্জ থানায় তিনটি হত্যা মামলাসহ ১৮টি মামলা রয়েছে  বলে পুলিশ জানিয়েছে ।

পুলিশ আরো জানায়, গতকাল রবিবার রাতে জামালপুরের বকশীগঞ্জে নৌ ডাকাতির সময় স্থানীয় মানুষের হাতে শিপন ধরা পড়ে । পরে বকশীগঞ্জ থানায় তাকে সোর্পদ করা হয়।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহাবুবুল আলম জানান, দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য শিপনকে নিয়ে প্রথমে সারমারা ও রামরামপুর যায় পুলিশ। সেখান থেকে ভোরে শিপনকে নিয়ে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের ডুমুরতলা নামক স্থানে আসার সঙ্গে সঙ্গে তার সহযোগীরা  হামলা চালায় পুলিশের ওপর। সন্ত্রাসীদের হামলায়  আহত হয়েছে চার পুলিশ সদস্য। 

এ সময় পালানোর চেষ্টাকালে  শিপন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক । এ বিষয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করবেন জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে