ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশকারী

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯,৮:৪৭ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশকারী অ্যাডওয়ার্ড স্নোডেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্সের গণমাধ্যম দ্যা লোকাল জানায়, এক সাক্ষাৎকারে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগেও তিনি একবার ফ্রান্সে আবেদন করেছিলেন। এ সময় স্নোডেন বলেন, ‍’দুঃখজনক ব্যাপার হচ্ছে মার্কিন নথি ফাঁসকারীর কথা কেউ শুনবে না। তথ্য ফাঁসকারীদের রক্ষা করা কোনও সন্ত্রাসী কাজ নয়।’ 

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। তিনি পালিয়ে বেড়াচ্ছেন মার্কিন নথি ফাঁস করার পর থেকে। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ২০১৩ সালে। আশা করছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে অনুমতি দেবেন। এর আগে তার আবেদন প্রত্যাখ্যান করেছে ১২টিরও বেশি দেশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে