[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আওয়ামী লীগের প্রতিনিধি দল আবারো বৈঠকে বসছে নির্বাচন কমিশনের সঙ্গে। এ বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় কমিশন কার্যালয়ে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আসন্ন ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)-এর নির্বাচন বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে।সাক্ষাতের পর সংবাদ সম্মেলন করবে প্রতিনিধি দলটি।

























