ফুলবাড়ীতে মাদকবিরোধী পুলিশি অভিযানে গাঁজাসহ ২ জন আটক!

রবিবার, মে ৩১, ২০২০,৪:০২ অপরাহ্ণ
0
10

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা পুলিশের নির্দেশনা মেনে নিরলস কাজ করে যাচ্ছে ফুলবাড়ী থানা পুলিশ। করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধ ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পাশাপাশি ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলার চ্যালেন্জ। লক্ষ্য অপরাধ ও মাদক মুক্ত ফুলবাড়ী। সব প্রতিকূলতাকে তুচ্ছ করে রাতদিন জেলা পুলিশ সুপারের নির্দেশনা মেনে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা। বর্তমান করোনা পরিস্থিতিতেও অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ৩১ মে রবিবার সকালে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নবিউল হাসানের নির্দেশে এসআই আঃ কাদের ও এএসআই দীপেশ অভিযান চালিয়ে উপজেলার খড়িবাড়ী বাজার থেকে ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর (তেলিটারি) গ্রামের  নজরুল ইসলামের ছেলে আলেফ উদ্দিন (৩৫) ও উত্তর অনন্তপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে বজলুল হক (৩৫)।

ঘটনার সত্যতা স্বীকার করে নবিউল হাসান (ওসি তদন্ত) বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানায় মামলা নং-১৬।

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে