ফরিদপুরে দুই শিশু ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ প্রকাশ

বুধবার, মে ১৩, ২০২০,৫:২৮ অপরাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় পাঁচ বছরের শিশু ধর্ষন এবং সদর উপজেলায় আড়াই বছরের শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

বিবৃতিতে তারা বলেন, গত ১২.০৫.২০২০ ইং তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে জানা যায় যে, গত ১১ মে ২০২০ তারিখ সোমবার বিকালে মধুখালী পৌর সভার মধুপুর গ্রামে শিশুটি সহপাঠিদের সাথে ঘুড়ি উড়ানোর সময় নাহিদ নাঈম শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ইট ভাটার নির্জন টং ঘরে ধর্ষণ করে। শিশুটি বাড়ী ফিরে মাকে ঘটনা খুলে বললে পরিবারের সদস্যরা তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে।

গত ১১ মে ২০২০ তারিখ সোমবার ফরিদপুর জেলা সদর উপজেলায় আড়াই বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি বাড়ির পাশে মাঠে খেলার সময় মিন্টু শেখ নামের এক তরুণ শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু শেখ পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।  

বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ শিশু ধর্ষণের এ ঘটনাসমূহে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার শিকার শিশুদের সুচিকিৎসাসহ তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছে। একইসাথে  এধরণের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে