[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি হুইল চেয়ার ও আর্থিক সহায়তা পেয়েছেন ৮০ বছরের বৃদ্ধ এহেছান আলী। ৯ জুলাই ৮০ বছরের বৃদ্ধ এহেছান আলী একটি হুইল চেয়ার পাওয়ার আকুতি! শিরোনামে একটি “হামার কুড়িগ্রাম” পেজে সংবাদ প্রকাশ হলে উক্ত সংবাদটি মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-৩ এবিএম সরওয়ার-ই-আলম সরকারের নজরে আসলে তিনি একটি হুইল চেয়ার প্রদান করেন।
এছাড়া ওমান প্রবাসী ব্যবসায়ী সাইদুল ইসলাম সাজু ও রংপুরের ব্যবসায়ী মাহবুব উল মাকসুদ জর্জ কিছু নগদ টাকা সহযোগিতা করেন। তারই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুরে বৃদ্ধ এহেছান আলীর বাড়িতে গিয়ে হুইল চেয়ার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সরকার মনোয়ার পাশা, শিক্ষক গোলাম মর্তুজা বকুল, কলেজ ছাত্র প্রদীপ কুমার, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় নিউজ ২৪ ডট কম ও জয়যাত্রা টেলিভিশনের ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।





























