[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুদান এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বাবদ মোট পনেরো লাখ টাকা দেওয়া হয়েছে।
ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী গতকাল ঢাকায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস-এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।
করোনা ভাইরাস (COVID-19)-এর সংক্রমণ প্রতিরোধে দেশের নিম্ন আয়ের নাগরিকগণ কর্মহীন হয়ে পড়ায় তাদের কষ্টকর জীবনধারণে সাহায্যের অংশ হিসেবে ভূমিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরতদের পক্ষ থেকে এ অর্থ দেওয়া হয়।


























