[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
১নং ষাটনল ইউনিয় এর পূর্ব-লালপুর গ্রাম বর্তমানে আমেরিকা প্রবাসী ও থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জনাব বজলুর রহমান পরিবেশ সংরক্ষণ ও বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বনায়ন প্রকল্প গড়ে তোলার মহান লক্ষে দুই বিঘা জমির উপর মেহগনী ও সেগুন গাছের চাষ করেন।
কাজের লোক দ্বারা উক্ত বাগানটির যত্ন রক্ষণাবেক্ষণ পরিচর্যার যথাযথভাবে সম্পন্ন করে আসছেন। প্রতিহিংসা বশত নেতিবাচক মনোভাব পোষণের হাতিয়ার হিসেবে সাজানো বাগানটিকে রাতে অন্ধকারেও নয় দিনে দুপুরে দুর্বৃত্তের দল আগুন জ্বালিয়ে গাছগুলোকে পুড়িয়ে তাদের মনুষ্যত্বহীন পশুজাত মনোবৃত্তির সফলতায় বিজয়ের অট্টহাসি সত্যি অবাক করার মতন।
এই জীববৈচিত্র্যের কিছুকিছু উদ্ভিদগুলো আগুনের তাপে দগ্ধ হয়েছে এবং স্বকীয়তা হারিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। যে কোন মানুষ এই দৃশ্য দেখলে আবেগাপ্লুত হতেই হবে।
আমি ও আমার পরিবারের সবাই আমেরিকা প্রবাসী। দেশে থাকা অবস্থায় সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সাথে সহাবস্থান ছিল।সমাজের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত ছিলাম। প্রবাসে বসেও বাংলাদেশের মানুষের পাশে থাকার নিরলসভাবে কাজ করে আসছি।এখন মনে হয় এই আগুন আমার বাগানে নয় এই আগুনে আমার পরিবারের সবাইকে পুড়ছে। এখনও জ্বলছি নিরন্তর।
দুঃখজনক হলেও সত্য মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি করেও কোন প্রতিকারতো দূরের কথা কিছুটা স্বস্তি বা নিভৃতি পাবার মতো কোন উদ্যোগ দেখতে পাইনি।জিডি নং-৮১৬।তারিখঃ২০-০১-২০২০ইং।দিনে-দুপুরে এমন একটি পৈশাচিক ঘটনা ঘটলো তাঁর রহস্য এখনো অন্ধকারে আচ্ছন্ন। আগুন সন্ত্রাসীরা বা পরিবেশ বিনষ্টকারী সমাজের ঘৃন্য কীট খ্যাত অমানুষগুলো আজও ধরা ছোঁয়ার বাহিরে রয়ে গেল।হিসাব মেলাতে পারছিনা।
জামাত-বিএনপি সমর্থনকারীরা গ্রামে না থাকার মত বসবাস।এমনকি মোফাজ্জল হোসেন মায়ার অনুসারীরা এলাকা ছাড়া। গানিতিক হিসাব অনুযায়ী এই কাজের জন্য সাহসী বীর পুত্রগণ কে হতে পারে? এই প্রশ্ন রেখেই আগামীর সুন্দর সকাল বিনির্মানে একাত্ম হয়ে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবী।
আগাছা মুক্ত খাটি মুজিব সৈনিকের হাতে ক্ষমতা রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল থেকেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে দীপ্তপথে গিয়ে চলা আজ অতীব জরুরী।।পাপিয়া,জিকে শামীম বর্তমানে আলোচিত শাহেদ ঘটনার পুর্নাবৃত্তি যেন না হয়।আশা করি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বিষয়টিকে গুরুত দিয়ে ভিকটিমকে সহায়তা করবেন।































