পুলিশের সাথে সংঘর্ষের পর ভেঙ্গে দেয়া হয় মাদ্রাসার রান্নাঘর

রবিবার, সেপ্টেম্বর ১, ২০১৯,৯:৩০ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কয়েক দফা সংঘর্ষের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ করেছে রাজধানীর তাজমহল রোডে পার্ক মাঠের মধ্যে গড়ে ওঠা জামিয়া বায়তুল আমান মিনার মসজিদের রান্না ঘর।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা এগারোটা নাগাদ পার্কের এক কোনা দখল করে থাকা মাদ্রাসার রান্নাঘরটি উচ্ছেদে গেলে বাধা দেয় এর ছাত্ররা, এসময় তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে স্থানীয়দের সাথে। পরে পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রান্নাঘরটি ভেঙ্গে দেয়া হয়।

সিটি করপোরেশন বলছে গত এক বছর ধরে মাদ্রাসা কর্তৃপক্ষ জয়গাটি অবৈধভাবে দখল করে আছে কয়েক দফা নোটিশ ও আলোচনার পরেও, শেষে বাধ্য হয়েই এই অভিযানে নেমেছেন তারা। অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ কোন নোটিশ ছাড়াই এ উচ্ছেদ। তবে মসজিদ কমিটির কাউকে এসময় দেখা যায়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে