পুরির সাথে পেঁয়াজ চাওয়ায় মারধর, থানায় সাধারণ ডায়েরি

বুধবার, নভেম্বর ২৭, ২০১৯,৬:০৮ পূর্বাহ্ণ
0
453

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পেঁয়াজের দাম নিয়ে যখন সারাদেশের মানুষ আলোচনা সমালোচনায় ব্যস্ত ঠিক তেমন সময়েই গাজীপুরে পুরির দোকানে পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় ঘটেছে অপ্রীতিকর ঘটনা। জানা যায় গাজীপুরে এক হোটেল মালিক কাজী শাওন নামের এক যুবককে মারধর করেছেন পুরির সাথে পেঁয়াজ চাওয়ায়। সোমবার (২৬ নভেম্বর) গাজীপুরা আজিজ সুপারমার্কেট এলাকায় এক খাবার হোটেলে এ ঘটনা ঘটে। এর জেরে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় কাজী শাওন গাজীপুরা আজিজ সুপারমার্কেটে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার জন্য যান। এ সময় হোটেলের মালিক মতিন তাকে পেঁয়াজ ছাড়া পুরি দেন। এমতবস্থায়, পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে শাওনের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন তাকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন।

পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরণের ক্ষতির হুমকি দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে